১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে ছুরিকাঘাতে যুবক খুন

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষ করে বের হওয়ার পর মামলার প্রতিপক্ষের কয়েকজন তাকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। এসময় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের মোহাম্মদগঞ্জ গ্রামের ফটিক মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই মাশুক মিয়া জানান, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফয়েজ, শেফুল, সাহানের সঙ্গে মামলা চলছে। সে মামলায় হাজিরা দিতে আজকে আদালতে আসে। কিন্তু মামলার হাজিরা শেষ করার পর আমার ভাই উকিলের মুহুরির সঙ্গে দেখা করতে গেলে তাকে তারা খুন করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকেই ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত : ০৬:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২