০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টিতে ফের সর্বোচ্চ রানের মালিক রোহিত

সম্প্রতি রোহিত শর্মাকে টপকে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। টি-টোয়েন্টিতে মার্টিনের রান ৩৩৯৯। তার থেকে মাত্র ২০ রান দূরে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আবার গাপটিলকে সরিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বাধিক রানের মালিকানা নিয়ে ফেললেন তিনি।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রান তোলে ভারত। ওপেন করতে নেমে মাত্র ৪৪ বলে ৬৪ রান করেন রোহিত শর্মা। ম্যাচে নামার আগে রোহিতের ২০ রান প্রয়োজন ছিল গাপটিলের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের (৩,৩৯৯ রান) মাইলস্টোনকে পেরিয়ে যেতে।

রোহিত সেটাকে পেরিয়ে রেকর্ডের নতুন মালিক হয়েছেন। একই সঙ্গে হাফ সেঞ্চুরিও করেন। এরই পাশাপাশি টি-২০-তে সর্বোচ্চ অর্ধশতরানের মালিক হয়ে টপকে গেলেন বিরাট কোহলিকেও। ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে কোহলির। সেখানে এদিন ৩১তম অর্ধশতরান ঝুলিতে ভরলেন রোহিত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টি-টোয়েন্টিতে ফের সর্বোচ্চ রানের মালিক রোহিত

প্রকাশিত : ০২:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২