০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

‘বিএনপি রাস্তা-ঘাট বন্ধ করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে’

বিএনপি কর্মসূচির নামে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা জান-মালের ক্ষতি করবে এটা করতে দেবো না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেবো না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে।’

বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না সেটা জনগণের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত; দেশ যেভাবে এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে, সেখানে মানুষ আর কোনোদিনও অন্ধকারে ফিরে যাবে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘বিএনপি রাস্তা-ঘাট বন্ধ করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে’

প্রকাশিত : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২