০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ভোলায় সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৪ শতাধিক

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে নাম উল্লেখ করে ৭৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. জসিম বাদী হয়ে পুলিশের উপর হামলার এবং স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যান্ত  ৮ জনকে আটক করা হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী আ. রহিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।

রোববার (৩১ জুলাই) ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ট্যাগ :

ভোলায় সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৪ শতাধিক

প্রকাশিত : ০১:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২