০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ডিএসসিসির ৬৭৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি একই সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩.৬৯ কোটি টাকা। রাজস্ব আয় ১২০৮.৭০ কোটি, অন্যান্য আয় ৫৭.৮০ কোটি। আর সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে আনুমানিক ৪৮১৬.০৯ কোটি টাকা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত করপোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৯২৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। অথচ ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এছাড়াও ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ডিএসসিসি।বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

ডিএসসিসির ৬৭৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০৪:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২