১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে পাশে চায় চীন

বেইজিং আশা করে ঢাকা ‘ওয়ান-চায়না’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যানসি পোলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং একথা জানান।

তিনি বলেন, ‘চীন বিশ্বাস করে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বেইজিংয়ের সঙ্গে কাজ করবে ঢাকা।’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও চীন ভালো প্রতিবেশী, বিশ্বাসযোগ্য বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার মতো মৌলিক স্বার্থের বিষয়ে উভয় দেশ সবসময় একে অপরকে বোঝে এবং সমর্থন করে। ‘ওয়ান-চায়না’ নীতি এবং তাইওয়ানের স্বাধীনতাবিরোধী অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি সন্তুষ্টি জানায় চীন।’

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক ও সনদ বিতরণ

বাংলাদেশকে পাশে চায় চীন

প্রকাশিত : ০৪:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২