১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে বন্ধ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেল ৩টা ৮ মিনিটে  আজকের বিজনেস বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

তিনি বলেন, আপাতত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে বন্ধ আছে।

তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে সে বিষয়ে কিছু জানাননি ফরহাদ হোসেন। এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি।

এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। এতে বিমানে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে।

ট্যাগ :

চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে বন্ধ

প্রকাশিত : ০৪:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২