১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

সূর্য ওঠার আগেই হোসেনি দালানে হাজির হয়েছেন পুরান ঢাকার ধর্মপ্রাণ হাজারো মুসলমান। তাদের পরনে কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা। আর তরুণদের হাতে কালো পতাকা। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয় সকাল ১০ টায়। মিছিলের সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

সরেজমিনে দেখা যায়, তাজিয়া মিছিলে যেসব তরুণ অংশ নিয়েছেন, তাদের প্রায় সবার হাতেই কালো কাপড় দিয়ে মোড়া বাঁশের লাঠি। লাঠির অগ্রভাবে তরবারিসহ নানা প্রতীক। মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষ ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

ট্যাগ :

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

প্রকাশিত : ১২:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২