১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আফিফ-এনামুলে ২৫৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আফিফ-এনামুলে ২৫৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। ১৯ রানে তামিমের রানআউটে যেনো পতনের শুরু। ভালো শুরুর আভাস দিয়েও বাংলাদেশ ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারায়। শান্ত-মুশফিক ফেরেন শূন্যরানে। এরপর এনামুল-মাহমুদউল্লাহ জুটি গড়ে প্রতিরোধ গড়েন। মাহমুদউল্লাহ ধীরে চলো নীতিতে খেলতে থাকেন। তবে এনামুল রান-বলের পার্থক্য কমানোর চেষ্টা করছিলেন। ৭৬ রানে এনামুল ফিরলে ভাঙে ৯০ বলে ৭৭ রানের জুটি। এরপর মাহমুদউল্লাহর সঙ্গী হন আফিফ। এখানেও খেলতে থাকেন আগের মতো। আফিফ হাত খুলে খেলার চেষ্টা করেন। তবে ৬৯ বলে ৩৯ রানে মাহমুদউল্লাহ আউট হলে তিনি কিছুট চাপে পড়ে যান। এই জুটি থেকে আসে ৫৭ বলে ৪৯। আফিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ বলে ৮৫ রানে। ৪ মেরেছেন ছয়টি আর ৬ দুইটি। তার সঙ্গে একে একে আউট হন মিরাজ (১৪) তাইজুল (৫) হাসান (০) ও মোস্তাফিজ (০)। ৯ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট করে নেন ইভান্স ও জংওয়ে।

বাংলাদেশ: ২৫৬/৯ (৫০ ওভার) 

উইকেটের মিছিলে এক প্রান্তে দুর্দান্ত আফিফ

রাজার নিচু হয়ে আসা বলে অনসাইডে খেলেন আফিফ। সিঙ্গেল নিলেন সহজেই। দুই রান নিতে গেলেই বাঁধে বিপত্তি। ডিপ মিডউইকেট থেকে দৌড়ে এসে থ্রো করেন মারুমানি। ১৩ বলে ৫ রানে ফেরেন তাইজুল। আফিফের সঙ্গী হাসান-মোস্তাফিজও ফেরেন দ্রুত।

মিরাজের বিদায়ের পর আফিফের ফিফটি 

রাজাকে স্কয়ার লেগে খেলে ডাবল নেন আফিফ। তাতে পৌঁছে যান ফিফটিতে। ৫৮ বলে ৩ চার ১ ছয়ে হাফ সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। এর আগে মিরাজ আউট হন ১৪ রানে।

বাংলদেশের দুইশর পর আউট মিরাজ 

আফিফের সঙ্গে জুটি বেঁধে খেলছিলে ধীরসুস্থে। কিন্তু রাজা বেশিদূর এগোতে দিলেন না মিরাজকে। এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। এক পা এগিয়ে খেলতে যেয়ে বল মিস করেন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। মিরাজ অখুশি ছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে। ২৪ বলে ১৪ রান করেন এই ডানহাতি। ক্রিজে আফিফের সঙ্গী তাইজুল। এর আগে ৪১ ওভারে বাংলাদেশ দুইশ পূর্ণ করে।

৬৯ বলে ৩৯ রানে বোল্ড মাহমুদউল্লাহ, চাপে বাংলাদেশ 

৬৯ বলে ৩৯ রানে বোল্ড মাহমুদউল্লাহ। ধীরে চলো নীতিতে খেলতে থাকা মাহমুদউল্লাহ আউট হলেন এমন সময়ে যখন রান বাড়িয়ে নেওয়ার প্রয়োজন ছিল। ক্রিজে থিতু হয়্র ফিরলেন বিপদ বাড়িয়ে। এনগ্রাভার বেরিয়ে যাওয়া বল কাট করতে গিয়ে বোল্ড হলেন। তার ইনিংসে চারের মার ছিল মাত্র ৩টি। আফিফের সঙ্গে জুটিতে আসে ৫৭ বলে ৪৯ রান। যাতে মাহমুদউল্লাহর অবদান ছিল ২৬ বলে ২০। মাহমুদউল্লাহর ইনিংসে ডট ছিল ৩৯টি! ক্রিজে আফিফের সঙ্গী মিরাজ। এই জুটি এখন ভরসা।

ট্যাগ :

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

আফিফ-এনামুলে ২৫৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২