১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রূপগঞ্জে নতুন পরিবর্তিত সময়ে অফিসে আসেননি সরকারি কর্মকর্তারা!

ঘড়ির কাঁটায় সকাল ৮ টা। সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি সাশ্রয়ে গেল ২২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় দিলেও নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের দুটি দপ্তর বাদে অন্য কোন দপ্তরকেই নির্দেশনা মানতে দেখা যায়নি।

সোমবার (২৯ আগষ্ট) উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বাদে সব অফিসের দপ্তরেই তালা ঝুলছে। সকাল ৮টা বাজলেও অনেক দপ্তরে বাইরের বৈদ্যুতিক বাল্ব জলতে দেখা গেছে।

তবে সকাল ৮টা ০৭ মিনিটে অফিসে এসে তাড়াহুড়ো করে অফিস খুলছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম মাসুদ মজুমদার। জানতে চাইলে তিনি জানাম, ‘একটু দেরি করে ফেলেছি। সময়টা বদলে যাওয়ার কারণে প্রথম দিন একটু দেরি হয়েছে। এরপরে ঠিক হয়ে যাবে।

অন্যদিকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়,উপজেলা বন কার্যালয়,উপজেলা সমবায় কার্যালয়,উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, উপজেলা প্রাথমিক কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়,উপজেলা মৎস্য কার্যালয়সহ অন্য দপ্তরগুলোর তালা খুললেও কোনো কর্মকর্তা দপ্তরে উপস্থিত হননি।

এদিকে সকাল ৯ টা ১০ মিনিটে দেখা যায়, গোলাকান্দাইল ইউনিয়নের নুর হোসেন ও বিল্লালসহ কয়েকজন সাধারণ মানুষ বসে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, আজকে আমাদের উপজেলা অফিস থেকে জন্ম নিবন্ধন দেওয়ার কথা ছিল। তাই গতকাল টিভি ও পত্রিকার মাধ্যমে জানতে পারি। আজকে সকাল ৮ টায় অফিস খুলবে। কিন্তু দেড় ঘন্টা হল অফিস খুললেও এখনো কেউ আসেনি।

সঠিক সময়ে নিয়ম মেনে সরকারি কর্মকর্তাদের অফিসে না আসা চরম গাফিলতি আর অবহেলা বলছে স্থানীয় এলাকাবাসী।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, সরাকারি কর্মকর্তাদের সরকারের নিয়ম মানা আবশ্যক। নিধারিত সময়ে অফিসে না আসলে ব্যাখ্যা প্রদান করতে হবে। এবং যদি কোন ধরনের কুটি থাকে যার যার মন্ত্রণালয় নোটিশ পাঠানো হবে। যারা যথা সময়ে উপস্থিত হতে পারেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

রূপগঞ্জে নতুন পরিবর্তিত সময়ে অফিসে আসেননি সরকারি কর্মকর্তারা!

প্রকাশিত : ০৮:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২