খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সারা দেশের ন্যায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের আওতায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ৩০ টাকা কেজি দরে চাল খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, টিসিবির কার্ডধারীদেরও দেওয়া হবে ওএমএস চাল।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২ইং) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বিনোদন কেন্দ্র জল পাহাড়ের সামনে ওএমএস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শৈলেন্দ্র চাকমা,তদারকি কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা মো:আমান উল্লাহ খান,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, উপস্থিত ছিলেন।
৩টি ডিলারের মাধ্যমে মাটিরাঙ্গা পৌরসভায় সরকারি বন্ধের দিন ব্যাতিত প্রতিদিন সকাল (৯টা থেকে ৫ টা পর্যন্ত) মাথাপিছু প্রতি পরিবার ৫কেজি ওএমএস এর চাল ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে বিক্রি করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা।তিনি আরো বলে খাদ্যবান্ধব কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নে ৮জন ডিলারের মাধ্যমে আগামী সাপ্তাহ থেকে প্রতি পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এ ৩ মাস পরিচালিত হবে বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন,সরকারের ন্যায্য মূল্যে (ওএমএস) এর আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছ সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভর্তুকি দিয়ে ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করছেন। যাতে নিম্ন আয়ের মানুষেরা যেন খাদ্য সংকটে না পড়ে। তাই চাউল বিতরণ এ কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















