০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আধিপত্য নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়ি ঘর ও অফিস ভাঙচুর, আতঙ্ক!

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে নারায়ণগঞ্জ রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িঘর অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়ই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার শিমুলিয়া এলাকায় ঘটে এসব ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলিয়া এলাকায় যুবলীগের দুইটি গ্রুপ রয়েছে। একটি নেতৃত্ব দেয় সাইফুল ইসলাম হীরা ও আরেকটি নেতৃত্ব দেয় ইউপি সদস্য আজিজুল। এলাকার বিভিন্ন আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝেই দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দ্বের জের ধরেই গত শনিবার দুপুরে আজিজুল হকের লোকজন ধারালো অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সাইফুল ইসলাম হীরার বাড়িঘর ভাঙচুর চালায়। এই ঘটনায় সাইফুল ইসলাম হীরা বাদী হয়ে হামলা কারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর গতকাল রোববার সকালে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় গ্রুপের লোকজন লাঠি সোটা ও ধারালো অস্ত্রে সস্ত্র সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের অফিস ও বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে সাইফুল ইসলাম হীরা বলেন, আজিজুলের লোকজন এলাকায় বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছে। আর চাঁদাবাজির প্রতিবাদ করায় আমার বাড়ি ঘরে ও মার্কেটে হামলা ভাঙচুর চালায়।
এদেরকে ইউপি সদস্য আজিজুল হক বলেন, তাদের দলীয় অফিসে ঢুকে ভাঙচুর করে সাইফুল ইসলাম হীরার লোকজন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মুঘল বাংলার আঞ্চলিক শাসনব্যবস্থা নিয়ে নতুন গবেষণা: আলোচনায় নলডাঙ্গা রাজ্য

আধিপত্য নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়ি ঘর ও অফিস ভাঙচুর, আতঙ্ক!

প্রকাশিত : ০৬:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২