নলছিটিতে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি ) বিষয়ে (৫-৭ সেপ্টেম্বর)তিন দিন ব্যাপী প্রশিক্ষণ নলছিটি উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ২য় দিনে বক্তব্য রাখছেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, বিশেষ অতিথীর বক্তব্য রাখছেন, বারটান আঞ্চলিক কেন্দ্র বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ জামাল হোসেন,সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বেল্লাল হোসেন, নলছিটি উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সহিদ উদ্দিন তালুকদার প্রমূখ।বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান), বরিশাল এর বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেন উপ – সহকারী কৃষি কর্মকর্তা,স্কুল / মাদ্রাসা শিক্ষক, ইমাম,পুরোহিত, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তের মাঠ কর্মী,এনজিও কর্মী সহ মোট ৩০ জন অংশ নেন।
বিজনেস বাংলাদেশ/হাবিব




















