১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

জাফলং বনবিভাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন বিভাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন’র নেতৃত্বে জাফলং গ্রীণপার্ক সংলগ্ন সোনাটিলা নামক এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বন বিভাগের ভূমি দখল করে গড়ে তোলা ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৫ একর ভূমি দখল মুক্ত করা হয়।

এ সময় সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবীরসহ পুলিশ ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, টাস্কফোর্সের অভিযানে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মুঘল বাংলার আঞ্চলিক শাসনব্যবস্থা নিয়ে নতুন গবেষণা: আলোচনায় নলডাঙ্গা রাজ্য

জাফলং বনবিভাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : ০৭:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২