মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর এর আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ে ঐদিন সকাল সাড়ে ১০টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক- গ্রুপ তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি, খ- গ্রুপে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি, গ- গ্রুপে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী এবং ঘ- গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এ সকল প্রতিযোগিতা চলাকালীন সময় বাংলাদেশ শিশু একাডেমি ও দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















