শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালন করা হয়েছে। রোববার সকালে ফার্মেসী বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিক কাম রিসার্চ ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিভাগের মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুল হক অংশ নেয়।
আলোচনা সভায় বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান মোগলের সভাপতিত্বে শিক্ষকগণ আলোচনা করেন। কর্মসূচিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















