নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাদিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১২ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাদিম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে। নিহতের বাবা নাজিম উদ্দিন জানান, তাদের রিক্সার গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজে রিক্সা ভাড়ায় চার্জ দেন তারা। শনিবার ১২ টার দিকে নাদিম রিক্সা চার্জ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















