সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজুপাড়া এলাকায় নিজ বসতভিটায় বাড়ি নির্মাণ করতে আপন ভাই ও ভাতিজা কর্তৃক সন্ত্রাসী হুমকি ও বাঁধাগ্রস্ত থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কেরানী হাটস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আজু মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পৈতৃক সম্পত্তির উপর ছোট বাড়িতে ৬ ছেলে এবং ৪ মেয়ে নিয়ে বসবাস করতে রুমের সংকট হওয়ায় বাড়িটি বড় করে সংস্করণ কাজ শুরু করি। বর্তমানে কাজ শেষের দিকে। বাড়ির কাজ চলাকালীন সময়ে আমার আপন ভাই আবুল হোসেন পাখি ও তার ছেলে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়ি নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন। কর্মরত শ্রমিক ও আমার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়।
এ ঘটনায় আমরা স্থানীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে প্রথম নোটিশে ইউপি কার্যালয়ে হাজির হয়ে সময় নিয়ে চলে যান তারা। এরপর চেয়ারম্যান সাহেব দুইবার নোটিশ দিলেও তারা ইউনিয়ন পরিষদে হাজির হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিরা সমাধানের উদ্যোগ নিলেও তারা গায়ের জোর দেখিয়ে প্রচলিত আইনের কোন তোয়াক্কা করেনা। সমাজের কোন বিচারের ধার ধারেনা। পরে চেয়ারম্যানের পরামর্শক্রমে থানায় একটি লিখিত অভিযোগ করি। ওই অভিযোগের ভিত্তিতে উপজেলার সরকারি সার্ভেয়ারের মাধ্যমে সরেজমিন পরিমাপের একটি রিপোর্ট প্রদান করা হলে তা উভয় পক্ষ মেনে নিই। পরবর্তীতে সমাধানের জন্য উভয় পক্ষকে থানায় হাজির হতে বললে তারা সেখানেও হাজির হয়নি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দীর্ঘ তিনমাস চেষ্টা করেও মিমাংসা করতে ব্যর্থ হয়।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, শুধু আমরা নয়, এলাকার আরো অনেক ভুক্তভোগী পরিবার তাদের হুমকি ও অত্যাচারে অতিষ্ঠ।
এছাড়াও এলাকার অন্যান্য ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বশির আহমদ,আহমদ হোসেন, শাহ আলম উক্ত সংবাদ সন্মেলনে তারাও উপস্থিত ছিলেন।
আবুল হোসেন পাখি ও তার ছেলেদের নামে বিভিন্নজনকে হত্যার চেষ্টার মামলাও রয়েছে। বর্তমানে তাদের হুমকি অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে, বাড়ি নির্মাণ করতে হুমকি ও বাধাগ্রস্ত থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ে সকলের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এসময় ভুক্তভোগী আজু মিয়া’র স্ত্রী আয়েশা খাতুন ও পরিবারের সদস্য মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ ফারুক, নাজিম উদ্দিন,জয়নাল, , শাহীন আকতার, রুজি আকতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ / বিএইচ
























