০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাক চাপায় মাহমুদুল (১৮) নামের ও মালবাহী ট্রাকের চাপায় ইব্রাহিম সিকদার (২১) যুবক
নিহত হয়েছেন। আহত হয়েছেন সাখাওয়াত হোসেন (১৯) নামের আরো এক মোটরসাইকেল আরোহী। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসী-
কাঞ্চন সড়কের মঠেরঘাট ও উপজেলার গাজীপুর হাইওয়ে সড়কের কালনী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত মাহমুদুল বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
সদর উপজেলার মিলন চৌধুরীর ছেলে ও ইব্রাহিম সিকদার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাশেম সিকদারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে মোটরসাইকেল যোগে রূপগঞ্জের চনপাড়া এলাকায় বোনের বাড়িতে যাওয়ার পথে রূপসী-কাঞ্চন সড়কের মঠেরঘাট এলাকায় পৌছলে মাটিবহনকারী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহমুদুল নিহত হন। এসময় সাখাওয়াত হোসেন নামের
এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠিয়ে দেয়। ঘটনা পর ড্রাম ট্রাক চালক ডালিমকে আটক করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।
অপরদিকে, একইদিনে উপজেলার গাজীপুর হাইওয়ে সড়কের কালনী এলাকায় গাজীপুরগামী মালবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে গুরতর আহত অবস্থায় ঢাকার একটি হাসাপালে ভর্তি করা হয়।
পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, উপজেলার গাজীপুর হাইওয়ে সড়কের কালনী এলাকায় গাজীপুরগামী মালবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ইব্রাহিম সিকদার নামের এক যুবক ঘটনাস্থলে মারা যান। ঘাতক ট্রাক জব্দ করা গেলেও চালক হেলপার পালিয়ে যায়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু!

প্রকাশিত : ০৮:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২