০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মাটি চাপা পরে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে ইটভাটার মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর ) সকালে উপজেলার পৌর এলাকার সারদল এম আর ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সুকুমার মন্ডল (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,ওই ব্রিক ফিল্ডে মাটির কাজ করার সময় উপর থেকে মাটি তার উপরে পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসানত অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আমি নির্বাচনের ফল মেনে, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও আগ্রহী : ট্রাম্প

মাটি চাপা পরে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৫:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২