টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ নভেম্বর সকাল ৯ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভাগের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন, ভাসানী বিশ্ববিদ্যালয় সিএসই এলামনাই এসোসিয়েশনের সভাপতি তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান বখতিয়ারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ / হাবিব






















