০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুক্রবার উদ্বোধন করা হয়েছে। ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসেবা চত্ত¡রে এ মেলার আয়োজন করা হয়।

বেলুন উড়িয়ে সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। বরেণ্য অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আহসান হাবীব। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দরা মেলার ষ্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৬২টি স্টল অংশগ্রহণ করেছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রকাশিত : ০৩:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২