০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে চনপাড়ার সেই আলোচিত ইউপি সদস্য বজলু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে র‌্যাব-১-এর অভিযানিক একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে র‌্যাবের উপর হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বজলুর রহমান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকার নাদের বক্সের ছেলে। পুলিশের হিসাবে তিনি হত্যাসহ অন্তত ১০টি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পুলিশ ও র‌্যাবের ওপর হামলার অভিযোগও রয়েছে। স্থানীয়ভাবে তাকে চনপাড়া পুসর্বাসন কেন্দ্রের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক মনে করা হয়।

বিজনেস বাংলাদেশ / bh

ট্যাগ :
জনপ্রিয়

৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: বিভ্রান্ত না হতে পেট্রোবাংলার আহ্বান

রূপগঞ্জে চনপাড়ার সেই আলোচিত ইউপি সদস্য বজলু গ্রেপ্তার

প্রকাশিত : ০৭:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২