০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দর্শনীয় স্থান ঘুরে দেখতে ৩৮ জনের প্রতিনিধি দল এখন বাংলাদেশে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা থেকে ৩৮ জনের একটি টুরিস্ট দল বাংলাদেশে এসেছেন।

আজ ২১ নভেম্বর সোমবার দুপুর ২টার সময় আগরতলা চেকপোস্ট হয়ে আখাউড়া ইমিগ্রেশনে আসেন এই টুরিস্ট দলটি। এ সময় টুরিস্ট দলটিকে সীমন্ত শূন্য রেখায় ফুল দিয়ে অভ্যর্থনা জানান টুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ইনচার্জ জনাব দীপক কুমার দাস।

জানা যায়,আগরতলা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয়ের উদ্যোগে ও আগরতা শ্যামলী এন আর ট্রাবেলস এর আয়োজনে এই টুরিস্ট দলটি বাংলাদেশর ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। এ সময় টুরিস্ট দলটিকে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়ছে।

ভ্রমণ সম্পর্কে জানতে চাইলে, আগরতলা শ্যামলী এন আর ট্রাবেলস এর ম্যানেজার বিকাশ চক্রবর্তী জানান, আগরতলা সহকারী হাই কমিশনার এর কার্যালয়ের উদ্যোগে আমরা ভারতীয় নাগরিকদের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানোর জন্য এই আয়োজন করেছি। আমরা তাদেরকে নিয়ে এইবার কক্সবাজারসহ বিভিন্ন স্থান ঘুরে দেখব । এই আয়োজনটি চালু করার পর ভারতীয় ভ্রমণ পিপাসুরা বাংলাদেশকে ঘুরে দেখার জন্য অনেক সাড়া দিচ্ছেন।

এ সময় টুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ইনচার্জ দীপক কুমার দাস জানান,টুরিস্ট দলটির নিরাপত্তার জন্য বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমানের নির্দেশক্রমে আমরা তাদের সার্বিক নিরাপত্তা জন্য নিয়জিত রয়েছি । তারা যেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারে তাই আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সীমান্ত শূন্য রেখায় আরো উপস্থিত ছিলেন ইমিগ্রেশন কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: বিভ্রান্ত না হতে পেট্রোবাংলার আহ্বান

দর্শনীয় স্থান ঘুরে দেখতে ৩৮ জনের প্রতিনিধি দল এখন বাংলাদেশে

প্রকাশিত : ০৯:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২