কলাপাড়ায় ফরাজী ফার্নিচার এন্ড ডোর নামের একটি ফার্নিচার কারখানায় কর্মচারী বিহীন ছুটির দিনে মধ্যেরাতে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবারে রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় ফার্নিচার তৈরীর ওই কারখানার বেশ কিছু মেশিন এবং কাঠ পুড়ে ছাই হয়ে যায়। এতে এ দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে তিনি জানান।
ফরাজী ফার্নিচার এন্ড ডোরের স্বত্বাধিকারী মো. শাহজাহান ফরাজী জানান, তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আগুন লেগে অনেক কাঠ ও যন্ত্রাংশ পুরে ছাই হয়ে গেছে। প্রায় দশলক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগলো আসলে বুজতে পারিনি, তবে সন্ধেহ করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















