১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) দিনগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কান্দারগাঁও এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ শফিক (৩৬)।

পুলিশসূত্রে জানা যায়, গতকাল দিনগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় নামক স্থানে রাস্তার পাশের ঝোপের আড়ালে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। এমন সংবাদের প্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: বিভ্রান্ত না হতে পেট্রোবাংলার আহ্বান

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

প্রকাশিত : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২