০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় এলেন সমর্থক

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে, সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আজ মাঠে নামবে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে। এরই মধ্যে অন্যরকম এক কাণ্ড ঘটিয়েছেন নারায়ণগঞ্জের এক ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সেই ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করার সেই ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামের ব্রাজিলের সমর্থক মো. জুয়েল রানা দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় জুয়েল রানার আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা সংক্রান্ত ৪ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা একজন ব্যবসায়ী। আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে জুয়েল রানা বলেন, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বড় একটি বালতিতে রাখা আছে দুধ। সেখান থেকে একটি মগে করে জুয়েল মাথায় দুধ ঢালছেন। এসময় স্থানীয় আর্জেন্টিনার সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষারের নেতৃত্ব তিনি আজীবন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকবেন বলেও জানান।

স্থানীয় মেম্বার আবুল হোসেন তুষার বলেন, সোনারগাঁ উপজেলার আর্জেন্টিনার সমর্থক বিপুল, আর্জেন্টিনা একটি সেরা দল, সেই বোধোদয় জুয়েল রানার মাঝে জন্মেছে, সে জন্য তাকে শুভেচ্ছা জানাই।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় এলেন সমর্থক

প্রকাশিত : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২