০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার পন্ত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের ক্রিকেটার রিশভ পন্ত। শুক্রবার, ৩০ ডিসেম্বর ভোরে বাড়ি ফেরার সময় তার গাড়ি সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

শুক্রবার ভোরে ভারতের উত্তরাখণ্ডে নিজ বাড়িতে ফিরছিলেন পন্ত। হঠাৎ সড়ক ডিভাইডারে ধাক্কা খায় তার গাড়ি। এতে মাথায় চোট পাওয়ার পাশাপাশি পিঠেও একাধিক আঘাত পান পন্ত। অস্ত্রোপচারও করতে হতে পারে তার।

পন্ত নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। বিএমডব্লিউ গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পন্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, পন্তের অবস্থা স্থিতিশীল। যেকোনো সময়ে তাকে দিল্লির হাসপাতালে নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার পন্ত

প্রকাশিত : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২