০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে শিশুসহ ৭ নিহত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সিএনএন তুর্কের এক প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটে এই বিস্ফোরণ।

আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।’

প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানান গভর্নর। রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

রেস্তোরাঁর গ্যাস টিউট লিকেজের বিষয়টি নিছকই দুর্ঘটনা, না কি পরিকল্পিত নাশকতা— তা এখনও স্পষ্ট নয়; কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইটবার্তায় জানিয়েছেন, বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে শিশুসহ ৭ নিহত

প্রকাশিত : ১২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২