সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২২ পেলেন একাধিক শ্রেষ্ঠ পদক প্রাপ্ত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন।
উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার ও প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এঁর ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৭ জানুয়ারী শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনের হাতে গোল্ড মেডেল-২০২২, কৃতি সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি এস.এম.মজিবুর রহমান।
এসময় বিচারপতি ড.মো. আবু তারিক এর সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি এ্যাড. জোৎস্না আরা নীলা ও সাধারণ সম্পাদক মো. আর.কে.রিপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব





















