ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর-রাধিকা সড়কের অধিগ্রহণকৃত ভূমির ১৯ জন মালিকের মধ্যে ৬ কোটি ২২ লক্ষ ৩৬ হাজার ৪৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ১৭ জানুয়ারি দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহগীর আলম, কুমিল্লা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুহেনা মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসানুল হক শিপন, সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, উপজেলা আওয়াামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভি.পি মোশারফ হোসেন সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, সাবেক কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নবীনগর -শিবপুর – রাধিকা ১৮ কিলোমিটার সড়কটির কাজ ২০১৭ সালের শুরু হয়েছে এবং ২০২৪ সালের জুন মাসে শেষ হবে । এতে ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


















