০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন। যার বাবা-মাসহ পরিবারের সকলকে আমরা মেরে ফেলেছি।

যারা হিন্দু মুসলিম বোদ্ধ খৃস্টান তাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা ধর্মটাকে সম্মান করো। ধর্মটাকে নিয়া লেখাপড়া করো। পৃথিবীতে একটাই সত্য আমাদের সবাইকে একদিন না একদিন যেতে হবে। যে সন্তানের উপর বাবা-মায়ের দোয়া থাকে সে সন্তান কোনদিন কখনো কোন কিছুতে আটকায় না। আমি তোমাদের একটা কথাই বলব, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হয়ে দেশের জন্য একটা হলেও ভালো কাজ করো।

শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কলেজের সময়ের কথা, আমার পরিচয় জানার পর তখন সবাই একটু কেমন করে তাকাতো। আমার কাছে আসতে চাইত না। আমার বাবা সেটা আগেই জানতেন। তিনি আমার রাজনৈতিক জীবনের শিক্ষক। আমার বাবা আমাকে দুটে জিন্সের প্যান্ট দুটো শার্ট ও একটি জামা দিয়েছিলেন কলেজে যাওয়ার জন্য। তিনি বলেছিলেন তোমার ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলেটিও যেন তোমার সাথে মিশতে পারে তোমাকে এমন ভাবে চলতে হবে।

তিনি বলেন, আমি তখন তোলারাম কলেজের ভিপি। আব্বা জেলে বড় ভাই কাদেরিয়া বাহিনীতে। আমার পরীক্ষার ফরম ফিলাপের পয়সা ছিল না। নয়শো টাকার জন্য ফরম ফিলাপ করতে পারছিলাম না। তখন আমার স্যার তোলারাম কলেজের ভাইস প্রিন্সিপাল জীবন কানাই চক্রবর্তী আমার ফরম ফিলাম করে দিয়েছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ধর্মটাকে সম্মান করো। ধর্ম নিয়ে লেখাপড়া করো। আরেকটা ব্যাপার হল যাদের মা বাবা আছে, চেষ্টা করো ছোট ছোট জিনিস দিয়ে বাবা মাকে খুশি রাখতে। এটাই হবে তোমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার বাবা মা নেই। এই অনুভূতি কত কষ্টের এটা যাদের বাবা মা নেই তারাই বোঝে। আর দেশের জন্য অন্তত একটি ভাল কাজ করো। এ দেশটাকে সুন্দর করতে একজন মহিলা যার বাবা মা সবাইকে আমরা মেরে ফেলেছি তিনি এ দেশটাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার জন্য তোমরা দোয়া করো। এই এলাকায় যেন কোন ইভটিজিং না হয়। কেউ যেন মাদক বেঁচতে না পারে। তোমরা যদি একসাথে থাকো কেউ মাদক বেঁচতে পারবে না কেউ ইভটিজিং করতে পারবে না।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. ইয়াসিন মিয়ার সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ার ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল, মোঃ ফজলুল হক, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাঈদুর রহমান

রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব (২০২৩) উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব মোঃ খায়রুল হাসান ও সদস্য সায়েদ হোসেন মুন্না।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

শেখ হাসিনা তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন: শামীম ওসমান

প্রকাশিত : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩