০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হোমনায় বার্ষিক ইজতিমায়ে জিকির ও নাতের মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায় ২৫তম বার্ষিক ইজতিমায়ে জিকির ও নাতের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে প্রতিষ্ঠিত ওমরাবাদ জামিয়াতুল মদিনা (আলিম কোর্স) ও মাদরাসাতুল মদিনা (হিফজ বিভাগ) এর উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে কোরবান ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বাংলাদেশ দাওয়াতে ইসলামীর শিক্ষা বিভাগের পরিচালক মুফতি জহিরুল ইসলাম মুদাজিদি। মাদরাসা ও মাহফিলের সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শহীদ উল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোমনা ইসলামিয়া আলিম মাদরাসার সুপার মুফতি আব্দুল ছাত্তার ভর্ঁূইয়া, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

মাহফিলে বাংলাদেশ দাওয়াতে ইসলামীর পরিচালনা মাদানী চ্যানেলের বক্তাবৃন্দ আলোচনা পেশ করেন ও নাত পরিবেশনা করেন মাদানী চ্যানেলের শায়েরবৃন্দ। উপজেলার ও আশপাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লী অংশগ্রহণ করে উক্ত ইজতিমায়ে জিকির ও নাতের মাহফিলকে সাফল্যমন্ডিত করেন ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

হোমনায় বার্ষিক ইজতিমায়ে জিকির ও নাতের মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩