১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ফের ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে চবি চারুকলার শিক্ষার্থীদরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতেছে। রবিবার, ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই দাবি নিয়ে সমবেত হয় চারুকলার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি একটাই, চারুকলা ক্যাম্পাসে চাই। এর আগে টানা ৮২ দিন আন্দোলনের পর (২১ জানুয়ারি) শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। পরদিন আবারো জেলা প্রশাসক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার মাধ্যমে শিক্ষার্থীরা এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করে খোলা মাঠে ক্লাস করতে সম্মতি জানান।

একমাস অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলে, ২ ফেব্রুয়ারি প্রশাসনের পক্ষ থেকে ক্লাস বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলে
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পায়নি তারা। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোংজাইদা চাক জানান, আমরা মেইন ক্যাম্পাসে ফিরে আসতে চাই। আমাদের ওখানে অনেক সমস্যা হয়, আবাসন সমস্যা ও বিভিন্ন জিনিসপত্রের দাম বেশ। সবমিলিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়।

সুজানা সুহা জানান, আমদের আন্দোলন করার ৯৫ তম দিন চলছে। এটি সংস্কারমূলক আন্দোলন, ২২ দফা এখন ১ দফায়(ক্যাম্পাসে ফেরার) আন্দোলনে রুপ নিয়েছে। আমরা প্রশাসনের কাছে কোনো সিদ্ধান্ত পাইনি, সেজন্য আমাদের আন্দোলন চলছে

শিক্ষার্থীরা শহীদ মিনারে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি জানাচ্ছে।চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে অন্য বিভাগের শিক্ষার্থীরাও, গনিত বিভাগের শিক্ষার্থী রাউফুন প্রামানিক বলেন, এই মূহুর্তে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার। ক্যাম্পসে ফেরা তাদের যৌক্তিক দাবি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ফের ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে চবি চারুকলার শিক্ষার্থীদরা

প্রকাশিত : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩