যথাযোগ্য মর্যাদায় স্কটল্যান্ডের এডিনবড়ায় পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারী, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩। বায়ান্নর ২১শে ফেব্রুয়ারী, মাতৃভাষা রক্ষায় বাংলার ত্যাগের কারণে বিশ্বজুরড় আজ পালিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য স্কটল্যান্ডের এডিনবড়ায় বাংলাদেশ, বৃটেন, ভারত, ইতালী, ইউক্রেনসহ বিভিন্ন ভাষাভাষির অংশগ্রহণে এডিনবড়া সিটি চেম্বারে পালিত হলো মহাণ এ দিবস। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। অস্থায়ী বেদীতে পুষ্প অর্পণ করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, ইউকে, বিসিএএস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, স্কটল্যান্ড থিসটেল সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ফয়সল চৌধুরী, এম.বি.ই, এম.এসপির সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর রবার্ট আলব্রিজ। মহাণ মাতৃভাষার তাৎপর্য আলোচনা করেন স্যার জিওফ পালমার প্রফেসর এমিরেটাস এন্ড চ্যান্সেলর অব হ্যারিওয়েট ইউনিভার্সিটি, স্কটল্যান্ড, আন্তোনেল্লা সরোসে, জোভান্না ফাসেট্টা, বীর মুক্তিযোদ্ধা সাহানূর চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফকরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফয়সল চৌধুরী, এমবিই, এম.এস.পি এডিনবড়ায় একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনে এডিনবড়া কাউন্সিলের সহযোগীতা কামনা করেন। এবং আশ্বস্থ করেন স্থায়ী শহীদ মিনার স্থাপনে স্থান নির্বাচন ও নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলছে। এ সময় তিনি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের মহাণ এ আয়োজনে উপস্থিত সকল কমিউনিটিকে ধন্যবাদ জানান।
























