০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় গ্রিডে আগুন, বিদ্যুৎহীন আর্জেন্টিনার অর্ধেক মানুষ

আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে আগুন লেগেছে। এতে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী বুয়েন্স আইরেসসহ আরও কয়েকটি বড় বড় নগরী এবং সেগুলোর আশেপাশের গ্রামাঞ্চলের একটি বড় অংশ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অন্ধকারে ডুবে গেছে।

খবরে বলা হয়, দেশটির একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।

বিবিসি জানায়,দেশটির বড় বড় নগরীগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। বুয়েন্স আইরেস মেট্রোপলিটন এলাকায় এখনো দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

আর্জেন্টিনার জ্বালানিমন্ত্রী বলেন, দ্রুত বিদ্যুৎ ফিরবে। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হবে।আর্জেন্টিনা বিদ্যুৎহীন হয়ে পড়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর্জেন্টিনা ছাড়াও প্রতিবেশী দেশ উরুগুয়ের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় গ্রিডে আগুন, বিদ্যুৎহীন আর্জেন্টিনার অর্ধেক মানুষ

প্রকাশিত : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩