০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

নভেম্বরের মধ্যে স্কুলের পরীক্ষা শেষ করার পরিকল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১৮ এপ্রিল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

তিনি বলেন, যেহেতু ডিসেম্বরের শেষে বা জানুয়ারির গোড়ায় আগামী জাতীয় নির্বাচনটি হওয়ার কথা, সে জন্য আমরা আমাদের সকল শ্রেণির যে বার্ষিক পরীক্ষা আছে এবং আমাদের ষষ্ঠ ও সপ্তমের যে মূল্যায়ন হবে এবং বার্ষিক পরীক্ষাও হবে। সেই কার্যক্রমগুলো ৩০ শে নভেম্বরের মধ্যে আমার শেষ করতে চাই। যাতে, পরে নির্বাচনের প্রচারের সময়টায় গেলে তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।

আগেভাগে শিক্ষা কার্যক্রম শেষ করতেই এবার শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান দীপু মনি। তিনি বলেন, গ্রীষ্মের ছুটিটা আমরা বাতিল করে দিয়েছি। আমরা শীতের ছুটির সময়টা বাড়িয়ে দেব। ওখানে আমরা সমন্বয় করব।

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায়–এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমরা আশা করব, রাজনৈতিক দলগুলো তাদের যে কোনো কর্মসূচিই দিন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।

দীপু মনি বলেন, যারা রাজনীতি করেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য এবং আমার এই দেশ এবং মানুষ এর ভবিষ্যৎ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে জিম্মি করে যেন কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন না করেন। কারণ, জনগণের কাছে নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের সন্তানদের জীবনকে জিম্মি করে কেউ যদি রাজনীতি করতে চান, সেটাতো আসলে রাজনীতি হবে না, সেটি হবে অপরাজনীতি।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নভেম্বরের মধ্যে স্কুলের পরীক্ষা শেষ করার পরিকল্পনা

প্রকাশিত : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩