০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নীলফামারীতে আখের বাম্পার ফলন

উত্তরের নীলফামারীকে আখের রাজ্য বলে সবাই। সবুজ পাতার নিচে সারি সারি দাঁড়িয়ে আছে মিষ্টি সোনালি ও সাদা রঙের আখ। কৃষকেরা অল্পপুঁজি ও বাণিজ্যিকভাবে আখ চাষ করে। এ বছরে বৃষ্টি কম হওয়ায় বাম্পার ফলন হয়েছে।

আখের বাম্পার ফলন হওয়ায় একদিকে যেমন কৃষক খুশি। তেমনি দাম পেয়ে মিষ্টি আখের মিষ্টি হাসি ফুটে উঠেছে আখ চাষিদের মুখে। এতে করে এবার সাফল্যের মুখ দেখছে নীলফামারী জেলার কিশোরগঞ্জের মাগুরা ও জলঢাকা উপজেলার আখ চাষিদের। আখের বাম্পার ফলন হওয়ায় অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। এতে করে দিন দিন বেড়েই চলছে উপজেলাগুলোতে আখের চাষ।

এমনি চিত্র ফুটে উঠেছে উপজেলার কৈমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিন্যাকুড়ী গ্রামে। সরেজমিন দেখা যায়, কৃষকরা ব্যস্ত  সময় পার করছেন আখ কাটতে। সারি সারি ভ্যান দাঁড়িয়ে আছে এ আখ নিয়ে যাওয়ার জন্য। এখান থে‌কে আখ স্থানীয় বাজারসহ বিভিন্ন জেলার পাইকাররা এসে নিয়ে যায়।

ডোমার উপজেলার আখচাষি পাপ্পু বলেন, আখ আমাদের দেশের খাদ্য ও শিল্পে ব্যবহার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থকরী ফসল। চিনি, গুড় ও চিবিয়ে খাওয়ার জন্য আখ ফসল চাষ করা হয়ে থাকে। আখ একটি দীর্ঘমেয়াদি ফসল, যা জমিতে প্রায় ৮-৯ মাস থাকে। বাংলা সনের আশ্বিন ও কার্তিক মাসে আখ জমিতে রোপণ করা হয়। আখ বাজারজাতকরণের উপযোগী হতে সময় লাগে প্রায় ৯ – ১০ মাস।

জানা যায়, বেলে ও দোআঁশ মাটি আখ চাষের জন্য বেশ উপযোগী। ৭ থেকে ৮ মাসের মধ্যে আখের ফলন পাওয়া যায়। এছাড়া মাঠ পর্যায়ে আমারা কৃষকদের সব সময় পাশে থেকে পরামর্শ দিয়ে থাকি। যারা উপজেলায় আখ চাষ করেছে তাদের সাথী ফসল হিসেবে আখ চাষের মধ্যে অন্যান্য ফসল রোপণ করার পরামর্শ দিয়েছি। এতে আখ চাষিরা লাভবান হচ্ছেন। আখ উঁচু ও নিচু জমিতেও চাষ করা যায়। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে আশানুরূপ ফলন ও বাজারে বেশ চাহিদা থাকায় দিন দিন আখ চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। আখের সঙ্গে সাথী ফসল হিসেবে, সরিষা, বাদাম, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, রসুন, স্কোয়াশ ইত্যাদি চাষ করা যায়।

নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম উপ-পরিচালক  বলেন, নীলফামারীর মাটি আখ চাষের জন্য উপযোগী। এবার জেলায় ৫৩ হেক্টর জমিতে ঈশ্বরদী ৪১, ৩৭, ১৬ ও ৮ জাতের আখ চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন রোগবালাই থেকে চাষিরা যেন তাদের ফসল বাঁচাতে পারে সে জন্য যথাসময়ে কৃষি অফিসের মাধ্যমে সঠিক পরামর্শ দেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারীতে আখের বাম্পার ফলন

প্রকাশিত : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩