০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
নওগাঁয় ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন দিগন্ত

Pubali Bank-এর সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন, শুরু ক্যাশলেস ক্যাম্পেইন

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে নওগাঁ শহরের দয়ালের মোড়ে উদ্বোধন করা হয়েছে Pubali Bank PLC এর আধুনিক সেলফ সার্ভিস সেন্টার। একইসঙ্গে শুরু হয়েছে দুইদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন, যেখানে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত ও উদ্বুদ্ধ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেন্টার ও ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, বগুড়া অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ক্যাশলেস ব্যাংকিং শুধু আধুনিকতার প্রতীক নয়, বরং নিরাপদ ও দ্রুত লেনদেনের কার্যকর মাধ্যম। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে অভ্যস্ত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দুইদিনব্যাপী ক্যাম্পেইনে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট, এটিএম ও সেলফ সার্ভিস ব্যাংকিং ব্যবহারে উৎসাহিত করা হবে। পাশাপাশি আগ্রহী গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা ও ফ্রি ডেবিট কার্ড প্রদানের সুবিধাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন দিগন্ত

Pubali Bank-এর সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন, শুরু ক্যাশলেস ক্যাম্পেইন

প্রকাশিত : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬