ফরিদপুরে বাজারের বিভিন্ন জায়গায় ডিমের দাম নিয়ে কারসাজি করায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বাজারে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আরত ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর নিয়ে তদারকি করা হয়েছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ বজলুর রশিদ খান,সহ জেলা পুলিশের সদস্য বৃন্দ। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ বলেন, কিছু অসাধু ব্যবসায়ীদের কারনে ভোক্ত সঠিক মূল্যে দিয়ে পণ্য না কিনে বেশি দামে কিনতে হয়, এ ছাড়া ব্যবসায়ীরা নিজেরাই দাম বৃদ্ধি করে থাকে। জনসার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ একে




















