বিজনেস বাংলাদেশ/ bh
মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের দক্ষিন আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ী সেলিম মাতুব্বরকে (৬০) শুক্রবার (৪ আগস্ট) আফ্রিকার প্রিটোরিয়া শহরে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। নিহতের মরদেহ আজ শুক্রবার ভোর রাত ৪ টার সময় তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। এসময় পরিবারের চলে শোকের মাতম। পরে সকাল ১০টার সময় মরহুমের যানাজার নামাজ সম্পন্ন হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানা যায়, সেলিম মাতুব্বর দীর্ঘ ১৫ বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি মাঝে মধ্যে দেশে আসলেও সেখানেই স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাতের কোন এক সময় তাকে নিজ দোকানের মধ্যে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
সেলিমের দেশে পরিবারের মাঝে শোখের মাতম চলছে।




















