দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এবারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। অনেক পরিবার দুর্বিসহ অবস্থায় দিনাতিপাত করছেন। এসব মানুষের কথা বিবেচনা করে চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক ও ব্যবসায়ীক সংগঠন “ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড”।
রবিবার (১৩ আগস্ট) সকালে এ সংগঠনের পক্ষ থেকে উপজেলা পাবলিক হলে লোহাগাড়ার ৯টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারকে ১ম ধাপে এক বস্তা করে চাউল এবং নগদ টাকা বিতরণ করা হয়।
ডায়মন্ড প্রাবসী গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক।
সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ডাইরেক্টর ও সামরাজ ট্রাভলস এন্ড ট্যুর’র চেয়ারম্যান মুহাম্মদ আবু ছিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম, ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ভুঁইয়া, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ রাসু, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া প্রমুখ।
এছাড়াও সংগঠনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজিজ, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন, শিক্ষক নেতা আবদুল হক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানান এলাকার সচেতন মহল। তাদের দেয়া এক বস্তা চাউল ও নগদ টাকা পেয়ে অনেক খুশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলো।
বিজনেস বাংলাদেশ/ একে




















