০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা। গতকাল রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবীর হোসেন, সিনিয়র-সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরান হোসেন, জাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময় বক্তারা বলেন, ওভারহোলিং ও গ্যাস সংকটের কারণে প্রায় ৬ মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ। ওভারহেলিং শেষে গত মে মাস থেকে কারখানা চালু করতে চাইলে গ্যাস সংকটের কারনে সরবরাহ বন্ধ রাখে বিসিআইসি কর্তৃপক্ষ। এতে সরকারের কোটি কোটি টাকা লোকসানের পাশাপাশি কারখানার যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। এখন বৃহৎ এ কারখানাটির ভবিষ্যত অন্ধকারের দিকে। তাই দ্রুত গ্যাস সরবরাহ করে কারখানাটিকে বাঁচানোর উদ্যোগ না নেয়া হলে আমরা শ্রমিক ও কর্মচারীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২শ মেট্টিকটন ইউরিয়া সার উৎপাদন হয়। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের ৮ জেলায় সরবরাহ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ একে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : ০৩:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩