গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল ব্রেক করে ছিটকে গিয়ে ট্রাক চাপায় আবুল কালাম আজাদ (৪০) এক যুবক নিহত!
১৪ ইং আগষ্ট সোমবার দুপুরে উপজেলার মাওনা রঙ্গিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে! এতে আবুল কালাম আজাদ (৪০) নামে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত আবুল কালাম আজাদ (৪০) শ্রীপুর উপজেলার সাতখামার দরগার চালা এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান রঙিলা বাজার প্যারাডাইজ কোম্পানির সামনে ওই ঘটনা ঘটে । মোটরসাইকেল আরোহীর গতি অনেক ছিল হুট করে ব্রেক করলে সে পড়ে যায় এবং পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় পরে কাছে এসে দেখি লোকটির মৃত্যু হয়েছে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কঙ্কন কুমার বিশ্বাস জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি ব্রেক করার সাথে সাথে মহাসড়কে ছিটকে পড়ে যায় চালক আবুল কালাম আজাদ। পরে অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলাই মারা যান তিনি।
বিজনেস বাংলাদেশ/একে




















