০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলে টানা ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ ওসি আজিজ

সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি এবং ঈদ ও নির্বাচনকালীনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় টাঙ্গাইলে টানা ৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোল্লা আজিজুর রহমান। তিনি টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়িত্ব পালন করছে।

সোমবার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই কৃতিত্বের জন্য সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ওসি মোল্লা আজিজুর রহমান কালিহাতী থানায় দুই বছরের অধিক সময় ধরে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে এত কম সময়ে অন্য কোন থানার ওসি ৬ষ্ঠ বারের মতো জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হতে পারেনি।

ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। এই পুরস্কার কালিহাতীবাসীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার এবং আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে। আগামী দিনগুলোতে অত্র থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করতে আমি সার্বিক ভাবে কাজ করে যাব।

কালিহাতী থানাকে একটি মডেল থানায় রূপান্তর করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, দোয়া চাই জীবনের বাকি দিনগুলো ভাল কাজ করার। এলাকার জনগ‌নকে শা‌ন্তি‌তে রাখ‌তে, মাদক নির্মুলে, সন্ত্রাস নির্মূলে ‌যে কোন ত‌্যাগ স্বীকার কর‌তে প্রস্তুত ব‌লেও জানান তি‌নি।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

টাঙ্গাইলে টানা ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ ওসি আজিজ

প্রকাশিত : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩