০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

খুনিরা অতীতের চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটানোর চেষ্টা করবে : শামীম ওসমান

“বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য লন্ডনে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা কিছু পরিকল্পনা করা দরকার সবই তারা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।
তিনি বলেন, আগামী দুই তিন মাস ওই খুনিরা অতীতে যে ধরনের ঘটনা ঘটিয়েছে, তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটানোর চেষ্টা করবে। দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে, এমন কথা বলে ২১ জন মানুষকে হত্যা করা হয়েছিল। তাদের গুজব ও ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। শোককে শক্তিতে রূপান্তরিত করে যিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাচ্ছেন। আমারা সবাই তাঁর (শেখ হাসিনা) পেছনে দাঁড়ানো প্রয়োজন।” মঙ্গলবার, ১৫ আগস্ট  বেলা ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি বিভিন্ন স্পট পরিদর্শন করেন।
শামীম ওসমান বলেন, “যারা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে ইসলামকে ব্যবহার করে মানুষ হত্যা করে, তাদের কাছে বেশি ভালো কিছু আশা করা যায় না। ১৯৭১ সালে আমাদের ৩০ লাখ মানুষের রক্ত নেওয়ার জন্য পাকবাহিনীকে তারা সাহায্য করেছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই, যে দেশে স্বাধীনতার বিরোধিতা করে, আবার রাজনীতির সুযোগ পায়। আমাদের দেশ একটা অভাগা দেশ। যেখানে ওরা এখনো কথা বলে যাচ্ছে, আর আমাদের তরুণ সমাজ চুপ করে তাদের কথা শোনে।”
তিনি বলেন,“পঁচাত্তরের ১৫ আগস্টে একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে দুই (শেখ হাসিনা ও শেখ রেহানা) বোন সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহর হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে। স্বপ্ন বাস্তবায়ন করছে।”
এসময় উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়াসহ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

খুনিরা অতীতের চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটানোর চেষ্টা করবে : শামীম ওসমান

প্রকাশিত : ০৬:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩