০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সোনার বাংলা ট্রেনের নতুন কোচে যাত্রা শুরু

চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ কোরিয়ান নতুন কোচে যাত্রা করেছে। একই সঙ্গে সোনার বাংলার কোচে যাত্রা করেছে বিজয় এক্সপ্রেস।

নতুন কোচে যাত্রীরা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছেন বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।

সোনার বাংলা যাত্রীরা বলেন, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা যে মিটারগেজ কোচগুলো যুক্ত হয়েছে সে কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাাইডিং ডোর, বায়োটয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় এ নতুন কোচের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান। এ সময় নতুন কোচের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রতিদিন সকাল ৯টায় সোনার বাংলা এক্সপ্রেসের ইন্দোনেশিয়ান কোচে যাত্রা করেছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস।

সোনার বাংলা এক্সপ্রেস আগে চলতো ১৪টি কোচে। এখন সম্পূর্ণ নতুন ১৮ কোরিয়ান কোচে চলছে। এখন আরো ৪টি অতিরিক্ত কোচ যুক্ত হয়ে ১৮টি চলবে। এখন বাড়তি ৪টি কোচে আরো ৩০৬ জন অতিরিক্ত যাত্রী সোনার বাংলায় যাতায়াত করতে পারবে।

একই দিন চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসে যুক্ত হয়েছে লাল সবুজের সোনার বাংলার অবমুক্ত কোচগুলো। বিজয় এক্সপ্রেস আগে চলতো চায়না সাদা বগিতে। এখন থেকে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার নতুন কোচে চলাচল শুরু করেছে। আগে বিজয় এক্সপ্রেসে ছিল ১৪টি কোচ। এখন চলছে ১৬ কোচে। বিজয় এক্সপ্রেসে বাড়তি ২টি কোচে শতাধিক যাত্রী পরিবহন করা যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, আজ থেকে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা আধুনিক নতুন কোচে চলাচল শুরু করেছে সোনার বাংলা এক্সপ্রেস। একইসঙ্গে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও।

চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার জাফর আলম বলেন, আগে সোনার বাংলায় ১৪টি কোচ ছিল। ১৪টি কোচে ৫৮৪জন যাত্রী যেতে পারতেন। এখন সম্পূর্ণ নতুন কোরিয়ান ১৮টি কোচে চলছে।

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এতোদিন চায়না সাদা বগিতে চলতো। সোনার বাংলার ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলছে। আগে বিজয় এক্সপ্রেস চলতো ১৪ কোচে। এখন চলছে ১৬ কোচে। বাড়তি ২টি কোচে আরো ১০০ জনের মতো অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

সোনার বাংলা ট্রেনের নতুন কোচে যাত্রা শুরু

প্রকাশিত : ০১:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩