০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পাবনার আমিনপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

পাবনার আমিনপুর থানার পুরান মাসুমদিয়া গ্রামে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১৫ আগস্ট সকালে এ ধর্ষণের ঘটনার পর ওই শিশুর বাবা বাদী হয়ে আমিনপুর থানায় মামলা দায়ের করেন।

এঘটনায় গতকাল (১৬ আগস্ট) ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান।

গ্রেফতারকৃত ধর্ষক মঞ্জু মোল্লা (৩০) পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের পুরান মাসুমদিয়া গ্রামের আফতাব মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও ধর্ষক মঞ্জু প্রতিবেশী। মঞ্জুর মেয়ের খেলার সাথী ওই শিশু। ঘটনার দিন পাট ক্ষেতে ঘাস কাটছিলো মঞ্জু। তার স্ত্রীর কাছে ঘাস আনার পাত্র (ঝাকি) চাইলে তার স্ত্রী ভুক্তভোগী শিশুকে দিয়ে পাত্রটি পাঠায়। এসময় শিশুটিকে জোর করে পাট ক্ষেতের ভেতর নিয়ে ধর্ষণ করে মঞ্জু। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে বিষয়টি জানালে তার বাবা থানায় দায়ের করেন।

স্থানীয়দের জানান, মঞ্জুর বিরুদ্ধে এর আগেও একটি শিশুকে বলাৎকার চেষ্টা এমনকি তার বিরুদ্ধে একটা ১৪ বছরের মেয়ের গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্লাকমেইল করার অভিযোগও রয়েছে । এছাড়া মঞ্জু এলাকার স্বীকৃত মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দেবার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ধর্ষকের বিরুদ্ধে পূর্বে ধর্ষণ চেষ্টা ও মাদক ব্যবসার ব্যাপারে কোনো অভিযোগ থানায় নেই।

বিজনেস বাংলাদেশ/ একে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

পাবনার আমিনপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশিত : ০২:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩