০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে মৃত্যু ১, আক্রান্ত ৪২ জন

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগির মৃত্যু হয়।
নিহত ওই রোগির নাম ছুলে বেগম (৮০)। তিনি নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নের গাঙ্গের মাগুরিয়া গ্রামের জাহিদ মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, ডেঙ্গু পজিটিভ হওয়ার পর ছুলে বেগম ১৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে ১৫ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ও ঢাকায় রেফার্ড করা হয়। তারপরও তার পরিবারের সদস্য এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। ১৬ আগস্ট ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, মির্জাপুরে আট জন, নাগরপুর, মধুপুর ও ধনবাড়ীতে চার জন করে, গোপালপুরে তিন জন, ঘাটাইলে দুই জন ও দেলদুয়ারে এক জন।
জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ১০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট দুই জন মৃত্যুবরণ করছেন।
জেলা সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বার্ধক্য জনিত নানা সমস্যাসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। এছাড়া প্রতিদিনই ডেঙ্গু রোগের সংখ্যা বাড়ছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে মৃত্যু ১, আক্রান্ত ৪২ জন

প্রকাশিত : ০৪:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩