ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাগান পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার।
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন কালে প্রথমেই মোঃ রুহুল আমিন তালুকদার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় ঝালকাঠি জেলা কৃষি অফিসার খামারবাড়ি উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম সহ ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ সহ আরো অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল এর অতিরিক্ত পরিচালক জনাব মো: শওকত ওসমান সহ ডিএই, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার উপ পরিচালাক। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুন্ডু ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক আলী আজিম এবং নেছারাবাদ ও ভান্ডারিয়ার উপজেলা কৃষি অফিসারগণ।
উল্লেখ্য অতিরিক্ত সচিব স্যার ঝালকাঠি সদর ও নেছারাবাদ উপজেলাধীন পেয়ারা বাগান পরিদর্শন করেন।
পরিদর্শন পরবর্তি সময়ে অতিরিক্ত সচিব বলেন স্থানীয় পেয়ারার জন্য বিখ্যাত এখানকার পেয়ারা বাগান কে কেন্দ্র করে গড়ে উঠেছে ঐতিহ্যবাহি ভাসমান পেয়ারা বাজার। আর একে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন এলাকা।
এখানকার পেয়ারা চাষকে আরও লাভজনক করতে পারলে কৃষকের উন্নয়নের পাশাপাশি পর্যটন এরিয়া হিসেবে এটি আরও সমৃদ্ধ হবে। তাই একে আরও সমৃদ্ধকরণের লক্ষ্যে অত্র অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বিজনেস বাংলাদেশ/একে




















